এখানে সবকিছু পড়ার জন্য লেখা, বিজেএস, বার পরীক্ষার প্রস্তুতি বা আইনের বিভিন্ন বিষয়ের উপর একেকটি কোর্স, গোছানো, সাশ্রয়ী এবং একটি জার্নাল, পড়বেন, লিখবেন।
আরও কোর্স প্রস্তুতির পথে। প্রতিটি কোর্সের নিজস্ব প্ল্যান ও মূল্য।
আমাদের কোর্সে পড়ানো প্রতিটা আইনের মূল পাঠ, সাথে সেই আইনের অনানুষ্ঠানিক অনুবাদ।
কোর্স তৈরি হয় লিগ্যালি ইওরস টিমের প্রচেষ্টায়, যেখানে আছেন আইনজীবী, বিচারক এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক।
প্রতিটা কোর্সে থাকে সেই কোর্সের সাথে সম্পৃক্ত সমস্ত বিষয়ের সহজবোধ্য এবং গোছানো আলোচনা, দীর্ঘ নয়, সংক্ষিপ্ত নয়, একজন শিক্ষার্থীর জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু।
একেকটি কোর্স তৈরি হয় অনেকগুলো অধ্যায়ের সমন্বয়ে। যেমন আমরা পড়ি বইয়ের পাতায়, পৃষ্ঠায়।
কতটুকু পড়লেন, কতটুকু শেষ হলো একটি কোর্স, সেটার আপডেট রাখার জন্য থাকে একটি অগ্রগতি নির্দেশক। যেই জায়গায় শেষ করে আপনি চলে গেলেন, পুনরায় এসে ঠিক সেখান থেকেই শুরু করতে পারবেন।
কোর্সের প্রতিটি বিষয়, কতগুলো অধ্যায়, কোন কোন বিষয়ের আলোচনা, সব দেখে নিন, কেনার আগেই।
কোর্সগুলো দেখুনসবার জন্য উন্মুক্ত, পড়তে পারবেন এবং লিখতে পারবেন যে কোনো বিষয়ে।
আপনি যদি বাংলাদেশে আইন পেশায়, শিক্ষকতায় বা শিক্ষার্থী হন — আমরা আপনার লেখা প্রকাশ করতে চাই।
বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকে নিয়ে চাকরি জীবনের শুরু পর্যন্ত একজন শিক্ষার্থীর উদ্দেশ্যই থাকে কিভাবে তার পড়াশোনা এবং পরীক্ষার প্রস্তুতি হবে সুন্দর এবং সহজ। পড়াশোনা এবং পরীক্ষার প্রস্তুতি তখনই সুন্দর হবে যখন পড়াশোনার উপকরণ সহজলভ্য এবং সাশ্রয়ী হবে, সহজ হবে তখন যখন দেশের যেকোনো জায়গা থেকে পড়াশোনার যে কোনো উপকরণ ঘরে বসেই পাওয়া যাবে।
লিগ্যালি ইওরসের উদ্দেশ্যই হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনার কাজকে আরো সহজলভ্য এবং আরো সুন্দর করা। অনেকগুলো বই কেনার অর্থ সবার থাকে না কিংবা কোচিংয়ে ভর্তি হয়ে ভালোভাবে পড়াশোনা করার আগ্রহ শুরুতেই শেষ হয়ে যায় যখন তাদের অযৌক্তিক মূল্য আরোপ একজন শিক্ষার্থীর আর্থিক সামর্থ্যের বাইরে চলে যায়। আমরা চাই, সবাই তার সামর্থ্যের জায়গা থেকে পড়াশোনা করতে পারুক, পরীক্ষার প্রস্তুতি নিক এবং ভবিষ্যতের জন্য তৈরি হোক।
বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই তৈরি হয় আমাদের বেশিরভাগ কোর্স, জার্নালের লেখা এবং বাংলাদেশের আইন। যখন যেই ভাষাতে আপনার সুবিধা সেই ভাষাতেই পড়ুন।
কোর্সভেদে ভিন্ন। জুডিসিয়ারি ও বার প্রিলিমিনারি পরীক্ষা বাংলায় অনুষ্ঠিত হয়, তাই সেই প্রশ্নব্যাংকগুলো বাংলায় প্রণীত। আইনের বিষয়ভিত্তিক কোর্স — ফৌজদারি কার্যবিধি, দেওয়ানি কার্যবিধি, দণ্ডবিধি, সাক্ষ্য আইন ও জুডিসিয়ারি লিখিত — বাংলা ও ইংরেজি উভয় ভাষায় প্রণীত। প্রতিটি কোর্সের পাতায় তার ভাষা উল্লেখ থাকে, এবং সাইটের ইন্টারফেস যেকোনো সময় দুই ভাষার যেকোনোটিতে পরিবর্তন করা যায়।
না। প্রতিটি কোর্সের নিজস্ব প্ল্যান ও মূল্য রয়েছে, যা সংশ্লিষ্ট কোর্সের পাতায় দেখানো হয়। একটি কোর্স কিনলে অন্যটিতে অ্যাক্সেস পাওয়া যায় না।
লিগ্যালি ইওরস টিম। কোর্স প্রকাশিত হয় টিমের নামে, কোনো ব্যক্তির নামে নয় — তাই কোর্সের পাতায় কারও নাম থাকে না। নামের বদলে থাকে যাচাই করার উপায়: প্রতিটি উত্তরের সাথে ব্যাখ্যা ও সংশ্লিষ্ট ধারা, অর্থ পরিশোধের আগেই সম্পূর্ণ সিলেবাস ও প্রতিটি বিষয়ে কতগুলো প্রশ্ন আছে তার তালিকা, এবং আসল পরীক্ষার নিয়মেই মডেল টেস্ট।
আপনি যদি বাংলাদেশে আইন পেশায়, শিক্ষকতায় বা শিক্ষার্থী হন — হ্যাঁ। জমা দেওয়ার পাতা থেকে খসড়া বা প্রস্তাব পাঠান। প্রকাশের আগে লেখা পর্যালোচনা করা হয় এবং আপনার নিজের নামে, সংক্ষিপ্ত পরিচিতিসহ প্রকাশিত হয়।
হ্যাঁ, সম্পূর্ণ ফ্রি। প্রতিটি লেখা বিনামূল্যে পড়া যায় এবং সবসময়ই যাবে। শুধু কোর্সগুলো সশুল্ক।
বিকাশ এবং রকেট। সঙ্গে সঙ্গে ইমেইলে রসিদ পাবেন এবং পেমেন্ট নিশ্চিত হওয়ার মুহূর্ত থেকে আপনার মেয়াদ শুরু হবে।
রিফান্ড আমাদের প্রকাশিত রিফান্ড ও বাতিলকরণ নীতি অনুযায়ী নির্ধারিত হয় — কেনার আগে অনুগ্রহ করে পড়ে নিন। টাকা কাটা হলেও অ্যাক্সেস না পেলে যোগাযোগ করুন, সমাধান করা হবে।
হ্যাঁ। মোবাইলে অনুশীলন করা যায়, এবং সময়াবদ্ধ মডেল টেস্ট চলাকালে সংযোগ বিচ্ছিন্ন হলে আপনার উত্তরগুলো সংরক্ষিত থাকে — টেস্টটি আবার খুললে যেখানে ছিলেন সেখান থেকেই চালিয়ে যেতে পারবেন। তবে ঘড়ি প্রকৃত সময় ধরেই চলতে থাকে, যেমনটি পরীক্ষার হলে হতো — তাই বিঘ্ন ঘটলে বাড়তি সময় পাওয়া যায় না।
না। এখানে প্রকাশিত সবকিছু শিক্ষামূলক উপকরণ। এটি আইনি পরামর্শ নয় এবং সাইট ব্যবহারে কোনো আইনজীবী–মক্কেল সম্পর্ক সৃষ্টি হয় না। জার্নালে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব।
আরও কিছু জানার আছে? সরাসরি জিজ্ঞাসা করুন
কোর্স, পেমেন্ট বা কোনো লেখা প্রকাশ সংক্রান্ত প্রশ্ন — সবকিছু আমরা পড়ি।